+8801773-295378 info@bizhubfeni.com ফেনী, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ

অল্প বাজেটে ফেসবুক-ইনস্টাগ্রাম বুস্ট বিজ্ঞাপন — কীভাবে শুরু করবেন

ডিজিটাল মার্কেটিং 15 জুলাই 2026 15

৫০০ টাকা দিয়েও একটা বুস্ট ক্যাম্পেইন শুরু করা যায় — শর্ত হলো, লক্ষ্য ঠিক রাখা।

“বুস্ট দিলে টাকা জলে যায়” — এই ধারণাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় ভুল লক্ষ্য বা ভুল পোস্ট বেছে নেওয়ার কারণে হয়, বিজ্ঞাপনের দোষে না।

ছোট বাজেটে যা মেনে চলবেন
  1. যে পোস্ট এমনিতেই ভালো করছে সেটাই বুস্ট করুন। নতুন পোস্ট নয়, যেটা মানুষ এমনিতেই লাইক-কমেন্ট করছে।
  2. এলাকা ছোট রাখুন। সারা বাংলাদেশ না, ফেনী সদর ও আশেপাশের ৫-১০ কিলোমিটার।
  3. একটাই লক্ষ্য বেছে নিন। পেজে মেসেজ, নাকি কল, নাকি প্রোফাইল ভিজিট — একটা ঠিক করুন।
  4. তিন-চার দিন চালিয়ে ফলাফল দেখুন, তারপর বাড়ানো বা বন্ধ করার সিদ্ধান্ত নিন।

বিজ্ঞাপন চালানোর আগে প্রোফাইলটাই যেন ঠিকঠাক থাকে — খালি বা অসম্পূর্ণ প্রোফাইলে বিজ্ঞাপন দেওয়া মানে টাকা নষ্ট। প্রথমে স্কোর দেখে নিন

আপনার প্রকল্প নিয়ে আলোচনা করতে চান?
প্রস্তাব চান
মন্তব্য (0)

প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মেনু