ডিজিটাল মার্কেটিং
26 আগস্ট 2026
32
ফেনীর প্রায় সব কাস্টমারই মোবাইলে খোঁজেন। যে সাইট মোবাইলে ভাঙাচোরা দেখায়, গুগলও সেটাকে কম গুরুত্ব দেয়।
গুগল এখন একটা ওয়েবসাইটকে বিচার করে তার মোবাইল সংস্করণ দিয়ে, কম্পিউটার সংস্করণ দিয়ে নয়। এটাকে বলা হয় মোবাইল-ফার্স্ট ইনডেক্সিং। মানে, মোবাইলে সাইট যদি ধীরে খোলে বা লেখা ছোট-বড় এলোমেলো দেখায়, সেই সাইট গুগল সার্চেও পিছিয়ে পড়ে।
মোবাইলে দেখতে হবে যা
- বোতাম বা ফোন নম্বরে এক আঙুলে চাপ দেওয়া যায় কি না
- পাশে-পাশে স্ক্রল করতে হয় কি না (এটা হলে খারাপ লক্ষণ)
- ছবি লোড হতে কতক্ষণ লাগে
- ফর্ম বা ফোন নম্বর এক চাপে ডায়াল হয় কি না
নিজের ব্যবসার জন্য নতুন করে বানাতে চাইলে মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট সেবা দেখুন, অথবা প্রথমে বিজহাব ফেনীতে বিনামূল্যে প্রোফাইল পাতা নিন — সেটা এমনিতেই মোবাইলে পুরোপুরি প্রস্তুত।