ডিজিটাল মার্কেটিং
16 আগস্ট 2026
23
নতুন কাস্টমার আনার চেয়ে পুরনো কাস্টমারকে ধরে রাখা সহজ ও সস্তা — হোয়াটসঅ্যাপ বিজনেস এই কাজে সবচেয়ে সহজ টুল।
ডিজিটাল মার্কেটিংয়ের বেশিরভাগ আলোচনা নতুন কাস্টমার আনা নিয়ে হয়, অথচ যাঁরা একবার কিনেছেন তাঁদের আবার আনাটাই সবচেয়ে কম খরচের কাজ। হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে দারুণ কাজ দেয়, কারণ মানুষ এটা প্রতিদিন খোলে।
যা করতে পারেন
- ক্যাটালগ যোগ করুন। পণ্যের ছবি ও দাম থাকলে কাস্টমার আবার জিজ্ঞেস না করেই কিনতে পারেন।
- অটো-রিপ্লাই চালু করুন। দোকান বন্ধ থাকলেও কাস্টমার জানতে পারেন কখন উত্তর পাবেন।
- ব্রডকাস্ট লিস্ট ব্যবহার করুন। নতুন মাল এলে একসাথে সবাইকে জানান — গ্রুপ না করে, যাতে কেউ কারও নম্বর না দেখে।
নিজের প্রোফাইলে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করতে রেজিস্ট্রেশন করুন, না থাকলে আজই করে নিন।